,

লকডাউন তো নেই তবুও ঢাকা ফাঁকা

news-image

নিউজ ডেস্ক : ‘লকডাউন তো নেই তবুও ঢাকা ফাঁকা। সরকার যত সাবধান করুক, ঈদে বাড়িতে যাওয়া ঠেকাইতে পারে নাই, পারবও না।’

রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের সামনে আজ বুধবার (২১ জুলাই) ঈদুল আজহার দিন দুপুরে যাত্রীর জন্য অপেক্ষমাণ এক মধ্যবয়সী রিকশাচালক আরেক রিকশাচালককে উদ্দেশ্য করে এ কথা বলছিলেন।

এ সময় তরুণ রিকশাচালক বলে ওঠেন, ‘লকডাউনের সময় নানা বিধিনিষেধের কারণে মানুষ ঘর থাইক্যা কম বাহির অইছে, তাই আয়-রোজগারও অইছে কম। মনে করছিলাম ঈদের সময় পোষাইয়া নিমু। কিন্তু কই লকডাউনের মতোই রাস্তাঘাটে মানুষ কম।’

এ দুজন রিকশাচালকের কথোপকথনে ঈদের দিনে রাজধানীর চিত্র ফুটে ওঠে।

আজ পবিত্র ঈদুল আজহার দিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পাড়া-মহল্লার অলিগলি থেকে ছোট-বড় সড়ক ও মহাসড়কে মানুষের উপস্থিতি অনেক কম। লকডাউনে যেমন রাস্তাঘাট ফাঁকা থাকে তেমনি এখন রাস্তাঘাটে সুনসান নীরবতা দেখা যায়। গণপরিবহন চালু থাকলেও যাত্রী কম।

গণপরিবহনসহ রাস্তাঘাটে যে সকল যানবাহন বের হয়েছে সেগুলোকে দ্রুতগতিতে গন্তব্যে ছুটে যেতে দেখা যায়। রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা কম হওয়ায় বিভিন্ন পয়েন্টে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে আয়েশী ভঙ্গিতে দায়িত্ব পালন করতে দেখা যায়।

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সরকার ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করে। পরবর্তীতে ঈদের কারণে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করা হয়।

শিথিল ঘোষণার সাথে সাথে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা মানুষকে খুব বেশি জরুরি না হলে গ্রামে যেতে নিরুৎসাহিত করেন। কিন্তু কে শোনে কার কথা। গত কয়েকদিনে লাখ লাখ মানুষ গ্রামে ফিরে গেছে।

যারা এখনও ঢাকায় আছেন তাদের বেশিরভাগই সকাল থেকে পশু জবাই করা নিয়ে ব্যস্ত থাকায় ঘরের বাইরে যাননি। তবে শিশুকিশোরদের রাস্তায় ঘুরতে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের