,

ছাগলের নাম ‘তৈমুর’, বিক্রি হলো সাড়ে ১২ লাখ টাকায়

news-image

নিউজ ডেস্ক : আজ মঙ্গলবার কোরবানির ঈদ। তার আগে কোরবানির জন্য একটি ছাগলের দাম উঠল ১১ লক্ষ রুপি! বাংলাদেশী মুদ্রায় ১২ লাখ ৪৬ হাজার টাকা।

ওই ছাগলটি কিনেছেন ভারতের গুজরাত রাজ্য সুরতের এক ব্যবসায়ী। বিক্রেতা আসফাক জানিয়েছেন, ছাগলটি পাঞ্জাবের বিঠল প্রজাতির। নাম তৈমুর। বিঠল প্রজাতির বিশেষত্ব এদের উঁচু নাক হয় আর আকৃতিতে বিশাল। তৈমুর যেমন উচ্চতায় ৪৬ ইঞ্চি, ওজন ১৯২ কেজি।

সুরতের সাগরামপুরার বাসিন্দা আসফাক। তার ছাগলের ব্যবসা দীর্ঘ দিনের। তার কথায়, ‘কুরবানির জন্য প্রতি বছরই এই সময় চড়া দামে ছাগল বিক্রি হয়। এমনকি অনলাইনেও চলে কেনাকাটা।’ চড়া দামের কারণ অবশ্য একটাই। অসুস্থ বা আঘাত পাওয়া ছাগলকে কোরবানি দেয়া যায় না। স্বাভাবিকভাবেই ভালো ছাগল পেতে ভালো দামও দিতে হয় ক্রেতাকে।

আসফাকের কাছেও কাশ্মির, কাঠিয়াওয়াড়ি জেটা, কোটা, সিরোনসহ নানা প্রজাতির ছাগল ছিল এ বছর। সবই বিক্রি হয়েছে ভাল দামেই। তবে তাকে সবচেয়ে বেশি লাভের মুখ দেখিয়েছে পঞ্জাবের বিঠল প্রজাতির তৈমুর। নাকের অদ্ভুত আকৃতির জন্যই ক্রেতাদের কাছে এই প্রজাতির বেশি কদর, জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ঈদের দিনই কোরবানি দেয়া হবে তৈমুরকে। আসফাক জানিয়েছেন, ১১ লক্ষ রুপিতে বিক্রি হওয়া ছাগলটিকে পুরদস্তুর সাজিয়ে গুছিয়েই ক্রেতার জিম্মায় পাঠিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের