,

শামসি প্রমাণ দিলেন কেন তিনি সেরা

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি র‌্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে এক নম্বর বোলার এখন তাবরাইজ শামসি। কেন তিনি সেরা, সেটাই যেন প্রমাণ করলেন আরো একবার। তার দুর্দান্ত বোলিংয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৩ রানের দাপুটে জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা।

আইরিশরা যদিও এই ম্যাচে একটি দুরন্ত রেকর্ড গড়েছে। তবে শেষমেশ হার মানতে হয় তাদের।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৫ রান তোলে। টেম্বা বাভুমা ১৩, কুইন্টন ডি কক ২০, আইডেন মারকরাম ৩৯, ফন ডার ডুসেন ২৫, ডেভিড মিলার ২৮, কাগিজো রাবাদা অপরাজিত ১৯ রান করেন।

আইরিশদের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন মার্ক অ্যাডায়ার। ২টি করে উইকেট দখল করেন সিমি সিং ও জোস লিটল।

জবাব দিতে নেমে আয়ারল্যান্ড ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩২ রান তোলে। একসময় তারা ৮৮ রানে ৯ উইকেট হারিয়ে বসে। শেষ উইকেটের জুটিতে ম্যাকার্থি ও লিটল ৪৪ রান যোগ করে অবিচ্ছেদ্য থাকেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের দশম উইকেটের জুটিতে এটিই রেকর্ড।

রান তাড়ায় হ্যারি টেক্টরের ৩৬ রানই সর্বোচ্চ। ম্যাকার্থি অপরাজিত ৩০ ও লিটল অপরাজিত ১৫ রান করেন। এছাড়া অধিনায়ক অ্যান্ডি বালবার্নি ২২ রান করেন।

প্রোটিয়াদের পক্ষে শামসি ২৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। লিন্ডে ও এনগিদি নেন ২টি করে উইকেট।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ