বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় নারী-শিশুসহ ৩৫ জন নিহত হয়েছেন। সোমবার ঈদের কেনাকাটার সময় এ হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। সূত্র: রয়টার্স

পুলিশ জানিয়েছে, বাগদাদের সদর সিটির ওয়াহালিয়াত মার্কেটে আত্মঘাতী এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া এ ঘটনায় বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এটি একটি সন্ত্রাসী হামলা। স্থানীয়ভাবে তৈরি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) দিয়ে এই হামলা চালানো হয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রী বারহাম সলিহ এই বোমা বিস্ফোরণের ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ বলে উল্লেখ করেছেন এবং ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

টুইটারে এক বার্তায় দেশটির প্রধানমন্ত্রী লিখেছেন, তারা ঈদের আগে সাদর শহরে আমাদের সাধারণ জনগণকে লক্ষ্য করেছে। তারা মানুষকে একটি মুহূর্তের জন্যও আনন্দ করতে দিতে চায় না।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা