বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিয়ে ভাজা দুধ সেমাই রেসিপি

news-image

নাহিদা রিনথী
বাংলাদেশে ঈদ মানে বিভিন্ন ধরণের খাবারের আয়োজন। আর এক দিন বাদেই ঈদ। তবে ঈদের দিনের সকালটাই শুরু হয় কোন মিষ্টি আইটেম দিয়ে। আর যারা মিষ্টি খেতে ভালোবাসেন, তাদের কাছে প্রিয় একটি নাম হলো সেমাই। আজকে থাকছে সহজ ও সুস্বাদু একটি রেসিপি ঘিয়ে ভাজা দুধ সেমাই। চলুন জেনে নেই রেসিপিটি।

যা যা প্রয়োজন

১. সেমাই- এক প্যাকেট

২. ঘি- ২ টেবিল চামচ

৩. দুধ- এক লিটার

৪. চিনি- স্বাদমতো

৫. কিসমিস

৬. এলাচি- ২টি

৭. দারুচিনি- ৩ টুকরা

৮.পেস্তা বাদামকুচি- দুই টেবিল চামচ

৯. তেজপাতা- ১টি
যেভাবে রান্না করবেন

শুরুতে একটি ফ্রাইপ্যানে ঘি দিয়ে সেমাই দিয়ে হালকা বাদামি করে ভাজুন। এখন ভাজা হলে দুধ, কিসমিস, এলাচ, তেজপাতা দিয়ে রান্না করুন। এরপর চিনি দিয়ে দিন। এখন সেমাই সেদ্ধ হয়ে ঘন হয়ে এলে নামিয়ে নিন। তারপর পেস্তা বাদামকুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার দুধসেমাই।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা