,

আজ দুপুরের পর টিকা নেবেন খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ সোমবার করোনার টিকা নেবেন। বেলা দুইটার পর মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেবেন তিনি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। খালেদা জিয়া মডার্নার টিকা নেবেন।

খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৯ জুন তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

করোনা থেকে সেরে ওঠার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া টিকা নিতে উদ্যোগী হন। টিকা নেওয়ার জন্য তিনি ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করেছেন। টিকা নেওয়ার জন্য খালেদা জিয়ার নিবন্ধন করার তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এ জেড এম জাহিদ হোসেন।

দলীয় সূত্রে জানা যায়, ৯ জুলাই সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন ফরম পূরণ করেন খালেদা জিয়া। পরে তিনি টিকা নেওয়ার জন্য খুদে বার্তা পান। খুদে বার্তায় তাঁকে আজ টিকা নেওয়ার তারিখ জানানো হয়।

৭৫ বছর বয়সী খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৫৪ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

পুরোপুরি সুস্থ না হলেও হাসপাতালে জীবাণু ও দেশে করোনার ডেলটা ধরনের সংক্রমণের মধ্যে ঝুঁকি এড়াতে খালেদা জিয়াকে গত ১৯ জুন গুলশানের বাসায় নেওয়া হয়। তিনি বর্তমানে বাসাতেই আছেন।

এভারকেয়ার হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখনো খালেদা জিয়ার করোনা-পরবর্তী চিকিৎসা চলছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা