,

প্রথম দিনেই ১২৭৩০ পোশাক শ্রমিক টিকা নিলেন

news-image

নিউজ ডেস্ক : গাজীপুরে নিবন্ধন ছাড়াই পোশাক শ্রমিকরা করোনাভাইরাস প্রতিষেধক টিকা নিতে পারবেন। রোববার গাজীপুরে পোশাক শ্রমিকদের টিকাদান শুরুর প্রথমদিনে টিকা নিয়েছেন ১২ হাজার ৭৩০ জন শ্রমিক। তাদের সবাইকে মডার্নার টিকা দেয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডাইরেক্টর) অধ্যাপক ডা. মিজানুর রহমানের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দেশে করোনার টিকাগ্রহণ ও নিবন্ধনকারীর সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত দেশে টিকা পেতে নিবন্ধন করেছেন এক কোটি দুই হাজার ৬৪৮ জন মানুষ। ফাইজার, মডার্না, সিনোফার্মের টিকা আসায় সারা দেশে পুরোদমে চলছে টিকা কার্যক্রম।

জানা গেছে, রোববার সারা দেশে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬৭৮ জন। তাদের মধ্যে পুরুষ ২৭২ ও নারী ৪০৬ জন। এ নিয়ে কোভিশিল্ডের প্রথম ডোজ নিলেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন এবং দ্বিতীয় ডোজ পেলেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন।

এদিন, ফাইজারের প্রথম ডোজের টিকা নেন ৭৮০ জন। তাদের মধ্যে পুরুষ ৬৯৯ ও নারী ৮১ জন। এ নিয়ে দেশে ফাইজারের টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৯২ জন।

একইদিনে চীনের সিনোফার্মের টিকা নেন এক লাখ ৩৬ হাজার ৪২১ জন। তাদের মধ্যে পুরুষ ৭৮ হাজার ২৯৬ জন ও নারী ৫৮ হাজার ১২৫ জন। এ নিয়ে সিনোফার্মের প্রথম ডোজের টিকাগ্রহণকারী বেড়ে দাঁড়াল নয় লাখ ১৯ হাজার ৭৬৭ জন।

এদিন, সিনোফার্মের দ্বিতীয় ডোজ নেন ২৮৯ জন। তাদের মধ্যে পুরুষ ১৪৪ ও নারী ১৪৫ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫৮৬ জন।

এছাড়া মডার্নার টিকা নিয়েছেন ৪৫ হাজার ৪৪৪ জন। তাদের মধ্যে পুরুষ ২৭ হাজার ৮৯৮ ও নারী ১৭ হাজার ৫৪৬ জন। এ পর্যন্ত দেশে মোট দুই লাখ পাঁচ হাজার ৯০৩ জন মডার্নার টিকা পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের