,

নিবন্ধন ছাড়াই টিকা পাচ্ছেন ২৫ লাখ পোশাক শ্রমিক

news-image

জেলা প্রতিনিধি : নিবন্ধন ছাড়াই টিকা পাচ্ছেন ২৫ লাখ পোশাক শ্রমিক
গাজীপুরে নিবন্ধন ছাড়াই পোশাক শ্রমিকরা করোনাভাইরাস প্রতিষেধক টিকা নিতে পারবেন। আগামীকাল রোববার (১৮ জুলাই) চারটি গার্মেন্টসের ১০ হাজার শ্রমিককে টিকাদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হচ্ছে।

শনিবার (১৭ জুলাই) গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, সরকারি সিদ্ধান্তে গাজীপুরের পোশাক শ্রমিকদের করোনার টিকা দেয়া হচ্ছে। এ জন্য কারখানাগুলো থেকে তালিকা চাওয়া হয়েছিল। ২৫ লাখ শ্রমিকের তালিকা পাওয়া গেছে। তাদেরকে নিবন্ধন ছাড়াই টিকা দেয়া হবে।

তিনি বলেন, রোববার তুষুকা ডেনিম, তুষুকা ট্রাউজার, স্পেরো অ্যাপারেলস ও রোজভ্যালি গার্মেন্টসের ১০ হাজার শ্রমিককে মর্ডানার টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে সব শ্রমিকদের টিকার আওতায় আনা হবে।

নিবন্ধন ছাড়াই টিকা দেয়ার বিষযে ডা. খায়রুজ্জামান আরও বলেন, শ্রমিকদের দ্রুত টিকার আওতায় আনতেই নিবন্ধন ছাড়াই টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে টিকাগ্রহণের সময় শ্রমিকদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে আনতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের