,

সংবাদপত্র হকার্স ইউনিয়নকে বসুন্ধরা গ্রুপের ঈদ উপহার

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাকালের এই কঠিন সময়ে সংবাদপত্র হকার্স সমিতির তিনটি সংগঠন ও বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ।

আজ শনিবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় সংগঠনগুলোর নেতাদের হাতে ঈদ উপলক্ষে আর্থিক সহায়তার চেক তুলে দেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সিইও নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন ও ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরীসহ আরও অনেকে।

সায়েম সোবহানের হাত থেকে উপহার গ্রহণ করেন ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মান্নান, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারি হাজী মো. শাহাবুদ্দিন, পত্র-পত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সার্কুলেশন ম্যানেজার সাদেকুল ইসলাম ও বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. আলী। এছাড়াও হকার্স ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সংবাদপত্র শিল্পের এই কঠিনতম সময় মোকাবিলায় দায়িত্ব পালনের জন্য সকল হকার্স ও এজেন্ট সংগঠনের নেতাদের ধন্যবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের