,

পুলিশের সহায়তায় বৃদ্ধা মা খুঁজে পেল সন্তানদের

news-image

পাবনা প্রতিনিধি:বৃদ্ধা মা পুলিশের সহায়তায় খুঁজে পেল সন্তানদের। এ ঘটনা ঘটেছে পাবনা পৌর এলাকার রাধানগর মহল্লায়। একটি ড্রেনে পড়েছিলেন ৭০ বছর বয়সী সখিনা বেগম। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে সন্তানদের নিকট পৌছে দিয়েছে।

জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে এক পথচারী একজন বৃদ্ধাকে ড্রেনে পড়ে থাকতে দেখে ফোন করেন পাবনা পুলিশ সুপারকে। পরে পুলিশ সুপার তাৎক্ষণিক একটি দল পাঠিয়ে উদ্ধার করে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম জানান, শুক্রবার রাত ১০টার দিকে শহরের রাধানগর মহল্লার একজন বাসিন্দা তাকে ফোন করেন। তিনি জানান, রাধানগর ইছামতি স্কুলের পাশে পৌরসভার ড্রেনে এক বৃদ্ধা আহত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে আমি তাৎক্ষণিক জেলা পুলিশ কন্ট্রোল রুমকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলি। এরপর পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তোজাম্মেল হকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা বৃদ্ধা মাকে উদ্ধার করে পুলিশের গাড়িতে উঠিয়ে নেন। প্রাথমিক সেবা শেষে পুলিশ তার কাছ থেকে বাড়ির ঠিকানা সংগ্রহ করেন। এ সময় ওই বৃদ্ধা জানান, তিনি সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর শিবরামপুর গ্রামের কোমল সরদারের স্ত্রী, তার এক ছেলের নাম আজাহার আলী (৩৫)। পরে বৃদ্ধার দেয়া তথ্য অনুযায়ী, ওই গ্রামে গিয়ে তার ছেলেকে স্থানীয়দের সহায়তায় খুঁজে বের করা হয়। পরে উনার ছেলে আজাহার আলী থানায় এলে তার নিকট বৃদ্ধাকে হস্তান্তর করা হয়। এ সময় ছেলে মাকে পেয়ে চরম আনন্দিত ও খুশি হন। তারা তার মাকে খুঁজে পাচ্ছিলেন না বলেও জানান পুলিশের নিকট।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১