মিনার উদ্দেশে যাত্রা হজযাত্রীদের

news-image

পবিত্র হজ পালন করতে ধর্মপ্রাণ মুসলমানরা আজ শনিবার মিনার উদ্দেশে রওনা হচ্ছেন। মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে মিনা। হজযাত্রীরা মিনায় যাবেন বাসে করে। হজের অংশ হিসেবে তারা পাঁচ দিন মিনা, আরাফাত, মুজদালিফা, মক্কা ও মিনায় অবস্থান করবেন।

করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে এবার সৌদিতে অবস্থানরত ৬০ হাজার মানুষ হজ পালন করবেন। হজযাত্রীদের জন্য এবার তিন হাজার বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি বাসে ২০ জন করে চলাচল করবেন। লাল, সবুজ, হলুদ ও নীল—এই চার রঙের ট্র্যাকে বাসগুলো চলবে।

প্রত্যেক হজযাত্রীকে নিজ নিজ মোয়াল্লেম কার্যালয় থেকে জানিয়ে দেয়া হয়, কখন মিনার উদ্দেশে রওনা দেওয়া হবে। একইভাবে মিনা, আরাফাত, মুজদালিফায় কীভাবে ও কখন রওনা হবেন, তা-ও জানিয়ে দেওয়া হয় আগেভাগে।

এবারের হজে অত্যাধুনিক স্মার্ট কার্ডের সাহায্যে সুযোগ-সুবিধা পাবেন হজযাত্রীরা। মক্কার গভর্নর ও সেন্ট্রাল হজ কমিটির প্রধান প্রিন্স খালেদ আল ফয়সালের উপস্থিতিতে প্রথম স্মার্ট কার্ড চালু হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন