,

ত্রাণ নিতে আসা বৃদ্ধকে ঘুষি মারলেন কাদের মির্জা, ভিডিও ভাইরাল

news-image

জেলা প্রতিনিধি : নোয়াখালীর বসুরহাট পৌরসভা চত্বরে ত্রাণ (শাড়ি-লুঙ্গি) নিতে আসা এক বৃদ্ধকে মেয়র আবদুল কাদের মির্জা ঘুষি মারছেন, এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১৬ জুলাই) সকালে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরিব অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, এক বৃদ্ধের হাতে একটি শাড়ি তুলে দেন কাদের মির্জা। ওই বৃদ্ধ শাড়িটি পরিবর্তন করতে চাইলে তার বুকে ঘুষি মারেন মেয়র কাদের মির্জা। পরে তাকে একটি শাড়ি ছুঁড়ে মারতে দেখা যায়। আরেক ব্যক্তি ত্রাণ নিতে আসলে তাকেও একটি প্যাকেট দিয়ে আঘাত করতে দেখা যায় কাদের মির্জাকে।

এ ব্যাপারে বক্তব্য নিতে বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার মোবাইলে বারবার কল দিলেও ব্যস্ত পাওয়া যায়।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান