,

পুরোনো চেহারায় ফিরলো রাজধানী, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

news-image

মরণঘাতি করোনা সংক্রমণ রোধে ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত দুই দফা কঠোর বিধিনিষেধের পর  আজ থেকে শিথিল করা হয়েছে। ফলে রাজধানী ঢাকা ফিরেছে সেই পুরোনো চেহারায়।

রাজধানীর প্রায় প্রতিটি সড়কে গাড়ির দীর্ঘ লাইন। সকল গণপরিবহনে ভিড় দেখা গেছে। রাজপথে যানবাহনের শৃঙ্খলা দেখা যায়নি। মতিঝিল, ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ, মগবাজার, সাতরাস্তা প্রতিটি পয়েন্টেই মাত্রাতিরিক্ত যানজট রয়েছে। বাস চালক ও হেলপার এবং যাত্রীদের অনেককেই দেখা যায়নি যথাযথ স্বাস্থ্যবিধি মানতে।

২২ দিন বন্ধ থাকার পর চালু হলো লঞ্চ চলাচল। যাত্রীদের চাপে স্বাস্থ্যবিধি মানা সম্ভব্য হচ্ছে না। লঞ্চের মালিক, কর্মরত শ্রমিক যাত্রী সাধারণের মাঝে সামজিক দুরত্ব বজায় রাখার অনুরোধ জানালেও তা মানছে না যাত্রীরা। আর লঞ্চে স্বাস্থ্যবিধি নিশ্চিতে নিবিড় ভাবে কাজ করছে বিআইডব্লিউটিএ নৌ-পুলিশ ও জেলা প্রশাসন।

পথযাত্রী সোলায়মান হোসেন বলেন, হানিফ ও মগবাজার ফ্লাইওভারের দুইপাশে ২কিমি জ্যাম। এছাড়া চিটাগং রোড় থেকে যাত্রাবাড়ি পুরো সড়ক জ্যাম অর্থাৎ বাইকে শনির আকড়া থেকে তেঁজগাও আসতে সময় লেগেছে ২ ঘন্টা ১৫ মিনিট। মৌলভিবাজার থেকে চক বাজার হেঁটে আসতে ৪০মিনিট সময় লেগেছে এবং রাস্তায় যানজটে চরম দুর্ভোগে পথযাত্রীরা। আরেকজন বাসের যাত্রী বলেন, কাকরাইল থেকে তিব্বত আসতে ১ ঘন্টা ৩০ মিনিট সময় লাগেছে এবং গাড়িতে গাতি ছিলো না বললেই চলে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের