রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে লকডাউন উপেক্ষা করে পশুর হাট

news-image

নাটোর প্রতিনিধি:নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে বসছে কোরবানির পশুর হাট। মঙ্গলবার দিনভর চলে গরু ছাগল বেচাকেনা। ইজারাদার উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়েই হাটে পশু বেচাকেনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। সেখানে সরকারী বিধি নিষেধের তোয়াক্কা না করেই এসেছে হাজারো মানুষ।

বিভিন্ন এলাকা থেকে স্থানীয় ক্রেতা-বিক্রেতারা উপজেলার বৃহত্তম চাঁচকৈড় বাজারে এই পশুর হাটে আসেন। কোরবানির ঈদকে সামনে রেখে এলাকার অনেক শৌখিন খামারিও বিক্রির জন্য হাটে নিয়ে এসেছেন তাদের গবাদিপশু। সকাল থেকে বিকেল পর্যন্ত কোরবানির পশুর জমজমাট কেনাবেচা চলে।
চাঁচকৈড় বাজারের ইজারাদার আনিসুর রহমানকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বলেন, হাট নিয়ন্ত্রণের মালিক ইউএনও-এ্যাসিল্যান্ড। গতরাতে হাটের বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বললে তারা এ বিষয়ে কোন দিক নির্দেশনা দেয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন বলেন, সরজমিনে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু