,

১২ ঘণ্টার ব্যবধানে তিন ভাইয়ের মৃত্যু

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের পচুর হোটেলের মালিক মো. শরিফুল ইসলাম পচু শুক্রবার দিবাগত ভোররাতে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এদিকে একইদিন সকালে ছোট ভাই পচুর মৃত্যুর খবর শুনে অপর ভাই বাবলু হার্ট অ্যাটাকে মারা গেছেন।

এদিকে সন্ধ্যায় ছোট ভাই জাহাঙ্গীর আলমও করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই দিনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তিন ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, প্রায় কয়েক দশক আগে রাস্তার ধারে ছোট্ট একটি বেড়া দিয়ে ঘেরা জায়গায় নাটোর চকরামপুর এলাকায় গীতি সিনেমা হলের পাশে হোটেল দিয়ে ব্যবসা শুরু করেন শরিফুল ইসলাম পচু।

প্রথমদিকে দূরপাল্লার ট্রাক ড্রাইভার তার হোটেলের খরিদ্দার হলেও ধীরে ধীরে সততা দক্ষতা ও ভালো রান্নার গুনে সারাদেশে ছড়িয়ে পড়ে তার সুনাম। বাড়তে থাকে তার ব্যবসার পরিধি। বর্তমানে স্বনামধন্য হোটেল ব্যবসায়ী হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। এছাড়া তার অন্য ভাইদের ছিলো আলাদা আলাদা ব্যবসা।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১