সালমান খান ও তার বোনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

news-image

অনলাইন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান, তার বোন আলভিরা খান ও অন্যান্য ৬ জনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছে ভারতের চণ্ডীগড় পুলিশ।

মঙ্গলবারের মধ্যে তাদের কাছে জবাব চাওয়া হয়েছে। সালমান খান প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠান বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের সাথে জড়িত অভিযুক্ত ব্যক্তিরা।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অরুণ গুপ্ত নামের এক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, বিয়িং হিউম্যান জুয়েলারি ব্র্যান্ডের নামে একটি শোরুম খোলেন অরুণ গুপ্ত এবং এর পেছনে ২ কোটি রুপি বিনিয়োগ করেন। তাকে বলা হয়, শোরুম উদ্বোধন করতে আসবেন সালমান খান। কিন্তু তিনিও আসেননি আর প্রচারণার জন্য যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলোও রাখেননি। পাশাপাশি এই শোরুমের জন্য পণ্য সামগ্রী পাঠানোর কথা ছিল। কিন্তু অনেক সময় চলে গেলেও এখনও কোনও পণ্য পাঠানো হয়নি।
চণ্ডীগড় থানার এসপি কেতন বনশাল ভারতীয় গণমাধ্যমকে জানান, ১৩ জুলাই পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে। কোনও অপরাধ সংগঠিত হয়ে থাকলে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী