স্ত্রী-পুত্রসহ কলেজশিক্ষককে মারধরের মামলায় পৌর মেয়র গ্রেপ্তার

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলায় স্ত্রী-পুত্রসহ কলেজশিক্ষককে মারধরের মামলায় আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশি এলাকায় মেয়রের এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম বলেন, ঈশ্বরদীর পাকশি এলাকা থেকে মেয়র মুক্তার আলীকে গ্রেপ্তার করে নিয়ে এসে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর বাড়ি থেকে নগদ ১ লাখ ৩২ হাজার টাকা, ১০০ গ্রাম গাঁজা, ৪ বোতল ফেনসিডিল ও একটি চাকু উদ্ধার করা হয়। আসামিকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত পৌর নির্বাচনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার রাতে বাড়িতে ঢুকে স্ত্রী-পুত্রসহ কলেজশিক্ষক মনোয়ার হোসেনকে মারধর করেন আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী। এ ঘটনায় রাতেই থানায় মামলা করেন মনোয়ার হোসেন। পরে রাতেই মেয়রের বাড়িতে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মেয়র।

এ সময় বাড়ি থেকে মেয়রের স্ত্রী জেসমিন আক্তার (৪০), ভাতিজা সোহান (২৫) ও শান্তকে (২৩) আটক করা হয়। একই সঙ্গে তল্লাশি চালিয়ে বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১৭টি তাজা গুলি, ৪টি গুলির খোসা, ১টি ওয়ান শুটার গান, ১টি দেশে তৈরি বন্দুক, ১টি এয়ার রাইফেল, শটগানের ২৬টি গুলি, ১০ গ্রাম গাঁজা, ৭ পুরিয়া হেরোইন, ২০টি ইয়াবা বড়ি, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও মেয়রের স্বাক্ষর করা ১৮ লাখ টাকার চেক উদ্ধার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান