বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত স্ত্রীকে হাসপাতালে রেখে স্বামী উধাও, অতঃপর মৃত্যু

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে করোনায় আক্রান্ত স্ত্রীকে ভর্তি করিয়ে পালিয়েছে স্বামী।

মঙ্গলবার আসমা আক্তার (৩৮) নামে ওই গৃহবধূকে ভর্তি করানো হয় করোনা ইউনিটে। এরপর থেকে তার স্বামী কিংবা কোনো অভিভাবকের দেখা মেলেনি। বুধবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান।

মারা যাওয়া আসমা আক্তার ডবলমুরিং থানার মৌলভীপাড়ার মোজাম্মেলের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া।

তিনি জানান, গত ৬ জুলাই আসমা আক্তার নামে এক রোগীকে করোনা ওয়ার্ডে ভর্তি করেন তার স্বামী মোজাম্মেল। এরপর মোজাম্মেল হাসপাতাল ত্যাগ করে। পরে সেই ওয়ার্ডে রোগীর কোনো স্বজন যোগাযোগ করেনি। রোগীর অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তার স্বামী মোজাম্মেলের নম্বরে ফোন করলে সে মোবাইল বন্ধ করে দেয়। গতকাল রাত ১টায় আসমা আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লাশ মর্গে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার