,

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদকরাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রাজশাহীর নয়জন, নওগাঁর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের দুজন, পাবনার একজন ও কুষ্টিয়ার একজন।

মৃত ব্যক্তিদের মধ্যে আটজন করোনা পজিটিভ ছিলেন। তাঁদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া ও নওগাঁর একজন করে ছিলেন। নাটোরের একজন রোগী নেগেটিভ হওয়ার পরে মারা গেছেন। বাকি নয়জন রোগী করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আগের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন ২০ জন। এর মধ্যে গত ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ২৫–এর মধ্যে ওঠানামা করছে। জুলাই মাসে এ পর্যন্ত মারা গেছেন ১৩৯ জন। গত জুন মাসের মারা গেছেন ৩৪৬ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী আজ বৃহস্পতিবার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭০ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৪৮ জন। এখন হাসপাতালে মোট ভর্তি আছেন ৪৮৫ জন। এর মধ্যে করোনা পজিটিভ ২০২ জন, সন্দেহভাজন ২২১ জন ও নেগেটিভ ৬২ জন। আগের দিনে হাসপাতালে মোট রোগী ছিলেন ৪৭০ জন। হাসপাতালের করোনা ওয়ার্ডে বর্তমানে শয্যাসংখ্যা ৪৫৪ করা হয়েছে।

আগের দিন দুটি ল্যাবে রাজশাহী জেলার মোট ৪২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১৪ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৬ দশমিক ৫৭ শতাংশ। আগের দিনে এই হার ছিল ২১ দশমিক ৯২ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জের ১৩৫টি নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে ২৭ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ২০ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৫ দশমিক ৬৫ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের