,

বিজ্ঞাপনে পছন্দের নকশা করার সুযোগ দেবে ফেসবুক

news-image

প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক এবার মোবাইল বিজ্ঞাপনের ক্ষেত্রে নতুন এক সুবিধা চালু করছে। এর ফলে তৃতীয় পক্ষের অ্যাপসের সাহায্যে তৈরি বিজ্ঞাপনে পছন্দসই নকশা করা যাবে। বিশেষ করে মোবাইল অ্যাড ফরম্যাটে কাজটি করতে পারবেন ডেভেলপাররা। গত বছর চালু হওয়া ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্কে ইতিমধ্যে এ সুবিধা উন্মুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। নতুন এ সুবিধা চালুর ফলে ডেভেলপাররা নিজের পছন্দসই ফন্ট, বিজ্ঞাপনের আকার, বিজ্ঞাপনের জন্য পছন্দসই রং, বর্ডার ইত্যাদি নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন।

বর্তমানে মোবাইল কিংবা অন্যান্য যন্ত্রে যে পদ্ধতিতে বিজ্ঞাপন দেখা যাচ্ছে, সেখানে নতুন নকশা করা বিজ্ঞাপনও সহজে ব্যবহার করা যাবে। বিশেষ করে ফেসবুকের ব্যবহারকারীরা যাতে একই ধরনের একই নকশার বিজ্ঞাপন বারবার দেখে বিরক্ত না হন সে জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বিশেষ নেটিভ অ্যাপ টেম্পলেটও চালু করেছে ফেসবুক। নিত্যনতুন বিজ্ঞাপনের নতুন ধারণাগুলো ফেসবুকে একই ধরনের বিজ্ঞাপন পদ্ধতিকে বদলে দেবে বলে মনে করছে ফেসবুক কর্তৃপক্ষ। 

তাদের মতে, ব্যবহারকারীরা যাতে একই রকমের বিজ্ঞাপন দেখে বিরক্ত কিংবা হতাশ বোধ না করেন সে জন্য এ সুবিধা ফেসবুকের বাইরের ডেভেলপারদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। 

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধীরে ধীরে বাড়ছে ব্যবহারকারী। পাশাপাশি বিজ্ঞাপনের ক্ষেত্রে বেড়েছে বিজ্ঞাপনদাতাদের আগ্রহ এবং বাড়ছে আয়। স্মার্টফোনে বিজ্ঞাপন দেখার হার বাড়ায় মোবাইল ফোন উপযোগী সুবিধাটি তৃতীয় পক্ষের ডেভেলপারদের জন্য উন্মুক্ত করেছে ফেসবুক।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ