,

রাস্তায় হেঁটে বেড়াচ্ছে কুমির (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : সাত-সকালে বেশ খোশ মেজাজেই পাড়া বেড়াতে বের হয়েছে এক ‘অযাচিত অতিথি’। কাউকে কোনো রকম বিরক্ত না করে আপনমনে গ্রামের কংক্রিটের রাস্তায় হেঁটে বেড়াচ্ছিল সে।

তবে গাঁয়ের লোকের অতিথি আপ্যায়নে যতই নামডাক থাক, এই ‘অচেনা অতিথি’কে দেখে ঘরে আক্ষরিক অর্থেই খিল দিতে বাধ্য হয়েছিলেন তারা। কারণ অতিথি যে বিশাল এক কুমির।

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের নদীর তীরবর্তী এক গ্রামে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে কুমিরটা ঢোকে বলে টাইমস অব ইন্ডিয়া শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।

সংবাদসংস্থা এএনআইয়ের টুইট করা একটি ভিডিওতে দেখা গেছে, উত্তর কানাড়া জেলার কোগিলাবান্না গ্রামের রাস্তায় হেঁটে যাচ্ছে কুমির। মাঝে কিছুক্ষণের জন্য বসেও ছিল সে । বিশাল কুমিরকে দেখে গ্রামের কুকুরগুলো চিৎকার করতে থাকে। আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।

সম্ভবত গ্রামের পার্শ্ববর্তী কালী নদী থেকে কুমিরটি এসেছিল বলে ধারণা করছে স্থানীয় বনবিভাগ।

দান্দেলির ডেপুটি রেঞ্জ ফরেস্ট কর্মকর্তা রাম গৌড়া জানান, কালী নদীতে প্রচুর কুমির আছে। নদী থেকে উঠে গ্রামে ঢুকে পড়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগের বেশ কয়েকবার গ্রামে কুমির ঢুকে পড়ার খবর পাওয়া গেছে। তবে এমন ঘটনা সচরাচর ঘটে না।কিন্তু গত ছয় মাসে দু’বার নদী থেকে উঠে লোকালয়ে ঢুকে পড়েছে কুমির। প্রথমবার নদীর তীরে একটি ছাগলকে আক্রমণ করেছিল। দ্বিতীয়বার বন বিভাগের চেকপোস্টে হাজির হয়েছিল কুমির।

তবে বৃহস্পতিবার কোগিলাবান্না গ্রামে যে কুমিরটি দেখা গেছে, সেটিকে ধরা হয়নি। শুধু রাস্তা দেখিয়ে নদীতে ফেরত পাঠানো হয়েছে।

গৌড়া বলেন, আমরা নিশ্চিত করতে চাইছিলাম যে কেউ যেন কুমিরটিকে আক্রমণ বা বিরক্ত না করে। সেক্ষেত্রে পাল্টা আক্রমণ চালাত কুমির।

https://youtu.be/p7zes4akHHo

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি