বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু বর্ষাযাপন নয়, খিচুড়ির রয়েছে পুষ্টিগুণও

news-image

লাইফস্টাইল ডেস্ক : খিচুড়ি ছাড়া বাঙালির বর্ষাযাপন যেন অসম্পূর্ণই থেকে যায়। শহর, নগর কিংবা গ্রাম- খিচুড়ির জনপ্রিয়তা সর্বত্রই।

কিভাবে এই মুখরোচক খাবারটি বাঙালির পাতে ঠাঁই পেল তা অবশ্য জানা যায় না। তবে চাল-ডাল মিশিয়ে চটজলটি পরিপূর্ণ একটা খাবার তৈরি হওয়ায় যেমন রাঁধুনীর পরিশ্রম বাঁচে, তেমনি রসনাও তৃপ্ত হয় পরিবারের সবার। শুধু সুস্বাদুই নয়, খিচুড়ির আছে বিভিন্ন পুষ্টিগুণও। জেনে নিন কেন বর্ষায় পাতে রাখবেন খিচুড়ি।

খিচু়ড়িকে বলা হয় পরিপূর্ণ খাবার। কারণ এতে পু্ষ্টির সঠিক সামঞ্জস্য আছে ৷ খিচুড়ি থেকে শর্করা, প্রোটিন, ফাইবার, ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও পটাসিয়াম পায় আমাদের শরীর৷ খিচুরির সাথে সবজি কিংবা মাংস যোগ করলে খাদ্যগুণ আরও বেড়ে যায়৷

নরম ও পুষ্টিকর হওয়ায় খিচুড়ি শিশু ও বৃদ্ধদের উপযোগী ৷ শিশু আর বয়স্কদের জন্য রান্নার সময় কম তেল-মসলা দিয়ে সহজপাচ্য করে রাখতে হবে৷

আয়ুর্বেদশাস্ত্রে খিচুড়ির ভূমিকা গুরুত্বপূর্ণ৷ শরীরকে শীতল রাখার পাশাপাশি এই খাবার টক্সিন দূর করে ৷ পরিপাক প্রক্রিয়াকে উন্নত করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খিচুড়ি৷

গ্লাটেনমুক্ত খাবার যারা পছন্দ করেন বা শারীরিক প্রয়োজনে খান, তার ডায়েটে অবশ্যই রাখুন খিচুড়ি।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা