‘বিধি-নিষেধে’ স্বাস্থ্য বিধি মেনে চালু থাকবে কারখানা : প্রজ্ঞাপন

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাস বিস্তারিত রোধে দেশে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাতের এ বিধি-নিষেধের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বুধবার সকালে।

প্রজ্ঞাপনে ২১টি নির্দেশনা রয়েছে। শুরুতেই বলা হয় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এ সময় বন্ধ থাকবে। বিমানসহ সড়ক, রেল, নৌ পথে গণপরিবহন ও সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন বন্ধ থাকবে।

আরও জানানো হয়, শপিংমল, মার্কেটসহ সকল প্রকাশ দোকানপাট বন্ধ থাকবে। তবে অত্যাবশ্যকীয় সেবাসমূহ চালু থাকবে। রেস্তোরাঁগুলো পার্সেল সার্ভিস দিতে পারবে। রয়েছে উন্মুক্ত স্থানে বাজারের নির্দেশনা।

তবে অফিস বন্ধ থাকলেও ব্যতিক্রম রয়েছে শিল্প-কারখানার ক্ষেত্রে। প্রজ্ঞাপনে বলা হয়, শিল্প-কারখানাসমূহ স্বাস্থ্য বিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে।

এ সময় বন্দরসমূহ ও সংশ্লিষ্ট অফিসে নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান