,

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে কবীর সুমন

news-image

বিনোদন প্রতিবেদক : গলায় ব্যথা ও প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছেন বর্ষীয়ান সংগীতশিল্পী কবীর সুমন। রোববার রাত সাড়ে তিনটার দিকে শারীরক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতাল সূত্রে খবর, আপাতত অক্সিজেন সার্পোটে রাখা হয়েছে কবীর সুমনকে। তার রক্তে অক্সিজেনের মাত্রা সাংঘাতিক ভাবে কমে গিয়েছিল। Rapid Antigen টেস্টে রিপোর্ট নেগেটিভ মিললেও RT-PCR টেস্টের জন্য নমুনা পাঠানো হয়েছে। একাধিক শারীরিক সমস্যা থাকায় HRCT সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা চলছে তার।

ফুসফুসে সংক্রমণ থাকায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে শিল্পীকে। টেস্টের রিপোর্টগুলি হাতে পেলেই শুরু হবে চিকিৎসার পরবর্তী ধাপ। কবীর সুমনের চিকিৎসায় গড়া হয়েছে ২ সদস্যের মেডিক্যাল বোর্ড।

জানা গেছে, গত কয়েকদিন ধরেই জ্বর ছিল তৃণমূলের প্রাক্তন সাংসদ কবীর সুমনের। সঙ্গে সর্দি ও মারাত্মক গলা ব্যথার সমস্যা। খেতে, ঢোঁক গিলতে সমস্যা বোধ করছিলেন। রোববার রাতে আচমকা শ্বাসের প্রবল সমস্যা হওয়ায় হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অ্যাজমার সমস্যা রয়েছে কবীর সুমনের।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের