শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে চাতাল কলে ডাকাতি

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতি হওয়া ২১৬ বস্তা  চাল উদ্ধার ও ট্রাকসহসহ তিন ডাকাতকে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ।

আশুগঞ্জ উপজেলার কামাউড়ার ভাই ভাই চাতালকল থেকে গত ৬ মে রাতে ডাকাতি হওয়া ২১৬ বস্তা চাল,ট্রাকসহ  তিন ডাকাতকে ঢাকার যাত্রাবাড়ি থানার শনির আখড়া থেকে আজ শুক্রবার ভোরে যাত্রাবাড়ি থানার পুলিশের সহায়তায় গ্রেফতার করে আশুগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। গ্রেফতার কৃত ডাকাতরা হল স্বপন মিয়া(৩৫),রিপন খান(৩০) ও বাবু(২৫)।তাদের বাড়ি নারয়নগঞ্জ জেলার বাবুরাইল গ্রামে।
আশুগঞ্জ উপজেলার কামাউড়ার ভাই ভাই চাতালকলের ভাড়াটিয়া মালিক কবির জানান, গত ৬ মে রাত আনুমানিক আড়াইটায় ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল  আমার চাতালকলে হানা দিয়ে প্রথমে ডাকাতরা আমার দারোয়ানদের রশি দিয়ে বেধে ফেলে একটি কক্ষে আটকে রাখে। অত্যাধুনিক যন্ত্র দিয়ে চাতালকলের গুদামঘরে রক্ষিত২১৬ বস্তা চাল ডাকাতি করে নিয়ে যায়। ঘটনার দিন আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করি।
আশুগঞ্জ থানার ভারপ্রপপ্ত কর্মকর্তা মো.আবু জাফর বলেন,ডাকাতির ঘটনায় জিডি হওয়ার পর আমরা সংঘবদ্ধ ডাকাতদলকে ধরার জন্য অভিযান পরিচালনা করে ডাকাতি হওয়া ২১৬ বস্তা চাল, ট্রাকসহ  তিন ডাকাতকে ঢাকার যাত্রাবাড়ি থানার শনির আখড়া থেকে আজ শুক্রবার ভোরে যাত্রাবাড়ি থানার পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন ১০৭ জন

ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আমি: রোনালদো

বিদায় বেলায় ফুটবলার মামুনুলের দুই আক্ষেপ

ভোটের প্রচারে লাখ টাকা নেন টলিউড তারকারা!

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ক্ষমতায় থাকলে জিডিপি ভারতের উপরে যেত : অর্থমন্ত্রী

মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

গুম-খুনের যাতনা বুঝি, শহীদদের স্বপ্ন বৃথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি কারাগারে নির্যাতনে ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক

‘এটা আমাদেরই গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা

মহান মে দিবস আজ

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ