,

১ জুলাই থেকে সেনাটহল

news-image

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে আগামী ১ জুলাই থেকে কঠোর লকডাউন শুরু হচ্ছে। এসময়ে বিধিনিষেধ প্রতিপালনে পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনা টহল থাকবে। এছাড়া এবারে লকডাউন চলাকালে কোনও মুভমেন্ট পাস থাকবে না।

সোমবার (২৮ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

সচিব বলেন, “করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন দেওয়া হবে। মঙ্গলবার (২৯ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।”

লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবে না। সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া সরকারি, বেসরকারি অফিস, শপিংমল দোকান পাট, মার্কেট বন্ধ থাকবে। শিল্প কারখানা ও গার্মেন্টস খোলা রাখার বিষয়ে কাল সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের