শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল থেকে গণপরিবহন বন্ধ হবে কি না, জানা যাবে আজ

news-image

অনলাইন ডেস্ক : করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে দেশে সোমবার থেকে বুধবার পর্যন্ত সীমিত পরিসরে লকডাউন থাকবে। আর বৃহস্পতিবার (১ জুলাই) থেকে ৭ দিনের জন্য ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হবে।

কাল থেকে শুরু হতে যাওয়া সীমিত পরিসরের লকডাউনে আর্থিক সব প্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানা গেছে। তবে বন্ধ হয়ে যেতে পারে গণপরিবহন। তবে বিষয়টি নিয়ে আজ সুনির্দিষ্ট করে জানাবে সরকার।

গতকাল শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে ‘সর্বাত্মক লকডাউন’র সিদ্ধান্ত হয়। সভা সূত্রে জানা যায়, লকডাউনে শিল্প কলকারখানা লকডাউনের আওতার বাইরেই থাকতে পারে। এই সময়ে রফতানিমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে ব্যাংকিং সেবা খোলা রাখা হতে পারে। আর সোমবার থেকেই গণপরিবহন বন্ধ হয়ে যেতে পারে।

তবে শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না। গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে।

সূত্র ; বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা