,

লকডাউন ঘোষণায় শিমুলিয়ায় বাড়ছে যাত্রী ও যানবাহনের চাপ

news-image

মুন্সিগঞ্জ প্রতিনিধি : রাজধানী ঢাকা ও আশপাশের জেলা ছেড়ে দক্ষিণাঞ্চলের গ্রামের বাড়িতে ছুটতে শুরু করেছে মানুষ। ফেরিতে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। শনিবার সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে।রাজধানী ঢাকা ও আশপাশের জেলা ছেড়ে দক্ষিণাঞ্চলের গ্রামের বাড়িতে ছুটতে শুরু করেছে মানুষ।

সারা দেশে আগামী সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। এরই মধ্যে রাজধানীর ঢাকা ও আশপাশের জেলা ছেড়ে দক্ষিণাঞ্চলের গ্রামের বাড়িতে ছুটতে শুরু করেছে মানুষ। এ কারণে আজ শনিবার সকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রী, ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়ির চাপ বেড়েছে।

ঘাট ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন শুরু হচ্ছে। সরকারের এ ঘোষণায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ তাদের গন্তব্যে ফিরতে শুরু করেছে। আজ সকাল থেকে যাত্রী, ব্যক্তিগত গাড়ি ও মালবাহী যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করেছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ছোট-বড় ১৪টি ফেরি চলছে। ঘাটে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ফেরিতে উঠছেন যাত্রীরা। যেসব যাত্রীর ব্যক্তিগত গাড়ি নেই, তাঁরা ভেঙে ভেঙে রিকশা, অটোরিকশা ও মিসুকে করে ঘাটে আসছেন।

আজ সকালে ঘাট এলাকার প্রবেশমুখ শিমুলিয়া-ভাঙ্গার মোড়ে দেখা যায়, যাত্রীরা হেঁটে ঘাটে ঢুকছেন। এ সময় কয়েকজনের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, সোমবার থেকে কঠোর লকডাউন। বাড়ি থেকে নাকি বের হওয়া যাবে না। ঢাকায় তাঁরা কাজ করে খান। কাজ বন্ধ থাকলে না খেয়ে মরতে হবে। তাই আগেভাগেই ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে ছুটছেন তাঁরা।

শরীয়তপুরের বাসিন্দা সৈয়দ রাসেল বলেন, খুব কষ্ট করে মিরপুর থেকে শিমুলিয়া ঘাট পর্যন্ত এসেছেন। রাস্তার মোড়ে মোড়ে পুলিশের পাহারা। বড় গাড়ি চলে না। তবে ছোট গাড়িগুলো ঠিকই চলছে। ৫০ টাকার ভাড়া ২০০ টাকা নিচ্ছে।
শিমুলিয়া ঘাটে ঢুকতেই দেখা যায়, ফেরিতে যাত্রীদের উভয়মুখী ভিড়। যাত্রীরা স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলছেন। ফেরিতে গাদাগাদি করে দাঁড়িয়ে যাচ্ছেন। অনেকের মুখে মাস্ক নেই। আবার যাঁরা মাস্ক পরেছেন, তাঁদের অনেকের থুতনিতে ঝুলছে মাস্ক।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের টার্মিনাল সুপারিন্টেন্ডেন্ট মেহেদী হাসান বলেন, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ১৫টির মধ্যে ১৪টি ফেরিই চলাচল করছে। লকডাউনের নিয়ম অনুযায়ী, ফেরিতে শুধু রোগী বহনকারী গাড়ি এবং জরুরি পণ্য পরিবহনের গাড়ি ছাড়া সবকিছু পারাপারে নিষেধাজ্ঞা আছে। মানুষের চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ঘাটে ভিড় জমাচ্ছেন যাত্রীরা।

সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউনের ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে রাজধানীর ঢাকা ও আশপাশের জেলা ছেড়ে দক্ষিণাঞ্চলের গ্রামের বাড়িতে ছুটতে শুরু করেছে মানুষ। ফেরিতে সামাজিক দুরত্ব না থাকায় উপেক্ষিত হচ্ছে স্বাস্থবিধি।শনিবার সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে।শরীয়তপুরের গোসাইরহাট এলাকার বাসিন্দা রবিউল ইসলাম। যাবেন ঢাকায়। তিনি বলেন, তাঁর বুকে ও ঘাড়ে ভীষণ ব্যথা। অন্য সমস্যাও আছে। তাই বাধ্য হয়ে লকডাউনের মধ্যেও ঢাকায় চিকিৎসক দেখাতে যাচ্ছেন। গোসাইরহাট থেকে শিমুলিয়া ঘাটে আসতে আগে ১৫০ টাকা খরচ হতো। এখন সেখানে ৫০০ টাকা খরচ হয়ে গেছে। ঢাকায় যেতে আরও অন্তত ৩০০ টাকা লাগবে।

শিমুলিয়া ঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, সকাল থেকে ঘাটে যাত্রীদের চাপ ধীরে ধীরে বাড়ছে। লকডাউন শুরু হবে। তাই কেউ রাজধানীতে, আবার কেউ রাজধানী ছেড়ে গ্রামের বাড়ি ফিরছেন। ফেরি চলাচল স্বাভাবিক থাকায় ঘাটে যাত্রী ও যানবাহন এলেই ফেরিতে উঠে যেতে পারছে।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১