বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেখা দিচ্ছেন সারিকা

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘদিন থেকেই মিডিয়াতে অনুপস্থিত আছেন সারিকা। গত বছর আগস্ট মাসে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করে সংসারী জীবন যাপন করছেন একসময়ের জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রী। সম্প্রতি মাতৃত্বের স্বাদ পেয়েছেন প্রথমবারের মত, গত ৪ মে ভূমিষ্ট হয়েছে তার কন্য সন্তান। তবে হঠাৎ করেই আবারো ছোটপর্দায় দেখা দিচ্ছেন সারিকা।

রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিফিল্ম ‘শেষের রাত্রি’। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। টেলিফিল্মে অভিনয় করেছেন সারিকা।

৭ মে সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিফিল্ম ‘শেষের রাত্রি’। সারিকা ছাড়াও অভিনয় করেছেন পৃথু, ডলি জহুর, রেজওয়ানা লোপা, মৃনাল দত্ত প্রমুখ। টেলিফিল্মটি মাছরাঙা টেলিভিশনে পুনঃপ্রচারিত হচ্ছে।       ‌

অজানা এক দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত যতীন। বিছানায় শুয়ে শুয়ে যেন জীবনের শেষ দিনটির অপেক্ষা করছে। স্ত্রী থাকলেও মাসীই সার্বক্ষণিক তার দেখাশোনা করেন। রূপে গুনে দূর্গা প্রতিমাতূল্য স্ত্রী মনি সেবা শুশ্রুষা তো দূরের কথা, স্বামীকে নিয়েও তার কোনো বিকার নেই। ছেলেমানুষিতেই  সারাবেলা কাটে তার। যতীন বউয়ের কথা জানতে চাইলে বানিয়ে বানিয়ে মিথ্যা গল্প করতে করতে মাসীও একসময় ক্লান্ত হয়ে পড়ে। এক পর্যায়ে যতীন বুঝে ফেলে মাসী মিথ্যার আশ্রয় নিয়েছে। ধীরে ধীরে সময় ফুরিয়ে আসছে তার। এভাবেই এগিয়ে যায় টেলিফিল্মের গল্প।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক