বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কোরআন খতম, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দলীয় নেতাকর্মীরা।

এসময় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগ জন্ম হয়েছে বলেই আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। আওয়ামী লীগের জন্ম হয়েছে বলেই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের কারণেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। এছাড়া মেয়র সকলকে সচেতন থাকা এবং করোনাভাইরাসের সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
গাজীপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল ও সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা