আমি অন্যায় করার মানুষ না: পরীমনি

news-image

বিনোদন ডেস্ক : ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছিলেন চিত্রনায়িকা পরীমনি। সেই ঘটনার পর পরীমনির বিরুদ্ধে একের পর এক ক্লাব ভাংচুরের অভিযোগ সামনে আসে। আর এতে করে আসল ঘটনা চাপা পড়ে গেছে বলে মনে করেন পরীমনি।

তিনি গণমাধ্যমে বলেন, ‘অল কমিউনিটি ক্লাবের ঘটনায় আসল মামলা চাপা পড়ে গেছে। ওই বিষয় নিয়েই এখন চারদিকে আলোচনা। সবই শুনছি, দেখছি। সবাই বিষয়টি নিয়ে লাফ দিয়ে পড়েছে। কেউ কেউ মনে করছে, এই বুঝি পরীমনি শেষ হয়ে গেল। ব্যাপারটা অত সহজ নয়।’

অল কমিউনিটি ক্লাবের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ভুল হতে পারে, কিন্তু অন্যায় করতে পারি না। আমি অন্যায় করার মানুষ না। আমার সঙ্গে এটি যায় না। বরং আমার সঙ্গেই অন্যায় করা হয়েছে। যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ লড়ব। শেষ না দেখে ছাড়ছি না।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন