,

ঈশ্বরগঞ্জে কবর থেকে তোলা হল তরুণীর লাশ

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাফনের ৩৯ দিন পর তোলা হয়েছে স্বর্ণা আক্তার (১৬) নামে এক তরুণীর লাশ। ময়নাতদন্তের স্বার্থে সোমবার বেলা ১১ টার দিকে আদালতের নির্দেশে উপজেলার ইসলামপুর এলাকার কবরস্থান থেকে লাশটি তোলা হয়। এর আগে, ১২ মে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর ১৩ মে দাফন করা হয়েছিল ওই তরুণীকে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ জানায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের মো. স্বপনের মেয়ে স্বর্ণা আক্তার। গত ১২ মে রাতে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যু সনদে উল্লেখ করা হয়, যক্ষার জীবাণু শরীরে ছড়িয়ে পড়া এবং এই জীবাণু ব্রেইনের রক্তনালীতে বাসা বাঁধার কারণে স্বর্ণার মৃত্যু হয়।

তবে এমন কারন মানতে না পেরে গত ২৪ মে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করেন তরুণীর বাবা স্বপন। আসামি করা হয় উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, তার ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মঞ্জুরুল হক, তরুণীর মা’সহ পাঁচজনকে।
মামলা সূত্রে জানাযায়, গত ৩১ মে আদালতের নির্দেশে মামলাটি ঈশ্বরগঞ্জ থানায় নথিভুক্ত হয়। মায়ের সহায়তায় চেয়ারম্যান শফিকুল তরুণীটিকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভপাত ঘটানো হয়। কিন্তু তাতে রক্তক্ষরণ শুরু হলে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পর ১২ মে রাতে মারা যায় সে।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি তদন্ত জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য আবারও ময়নাতদন্তের জন্য লাশটি তোলার অনুমতি চেয়ে আদালতের অনুমতি চাওয়া হয়। সোমবার বেলা ১১টার দিকে কবর থেকে ওই তরুণীর মৃতদেহ তোলে ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে