শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বয়স্ক ভাতার টাকা তুলতে গিয়ে মাইক্রোবাস চাপায় বৃদ্ধ নিহত

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাস চাপা ইছহাক মোল্লা (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইছহাক মোল্লার বাড়ি উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভাটিয়াপাড়া ফাঁড়ির পরিদর্শক আবু নাঈম জানান, নিহত ইছহাক মোল্লা বয়স্ক ভাতার টাকা উত্তোলনের জন্য বাড়ি থেকে ঘোনাপাড়া কৃষি ব্যাংকের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঘটনাস্থল দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা