শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঞ্চনের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

news-image

অনলাইন ডেস্ক : নুসরাত-শ্রাবন্তীর সম্পর্কের টানাপোড়েনের ভেতর কাঞ্চন মল্লিকের নামে অভিযোগ করেছেন তার স্ত্রী পিংকি। পিংকির দাবি, কাঞ্চন তার ছেলের কোনো খেয়াল রাখেন না।

কয়েক দিন ধরে শোনা যাচ্ছে শ্রীময়ী চট্টরাজের সঙ্গে প্রেম করছেন কাঞ্চন। তিনি বিধায়ক হওয়ার পর এই ধরনের অভিযোগ আসতে শুরু করে।

কাঞ্চন-পিংকির বিয়ে হয়েছে বহু বছর। পুত্রসন্তানও রয়েছে তাদের। আপাতদৃষ্টিতে সুখী দম্পতি হিসেবে পরিচিত তারা। বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায়। টিভিতেও দুজন হাজির হন মাঝেমাঝে।

শ্রীময়ী চট্টরাজের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি কাঞ্চনের পরিচিত। বিধায়কের স্ত্রী পিংকির সঙ্গেও সম্পর্ক বেশ ভালই তার। কাঞ্চন-পিংকির ফ্ল্যাটেও তার যাতায়াত রয়েছে বলেই দাবি।

একটি অনলাইন গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘করোনা পরিস্থিতি সামান্য নিয়ন্ত্রণে আসলে কাঞ্চনদা এবং আমরা একসঙ্গে বেড়াতে যাওয়ার কথা ভাবছি।’

যদিও শ্রীময়ীর দাবি উড়িয়ে দিলেন কাঞ্চন মল্লিকের স্ত্রী পিংকি। তার দাবি, বহু বছর বিয়ে হলেও চেতলার ফ্ল্যাটে একদিনই মাত্র শ্রীময়ীকে আসতে দেখেছেন। পিংকির সঙ্গে শ্রীময়ীর হৃদ্যতার দাবিকেও অস্বীকার করেছেন পিংকি।

স্বামী কাঞ্চনের সঙ্গে সুসম্পর্ক থাকলেও, তার সঙ্গে নেই বলেই সাফ জানিয়ে দেন তিনি।

সম্পর্কের গুঞ্জনের মাঝে স্বামী কাঞ্চনকে নিয়ে তার দাবি, সন্তানকে বড় করার জন্য প্রয়োজনীয় অর্থ কাঞ্চন দেন ঠিকই। তবে সন্তানের কোনো খোঁজই রাখেন!

বলছেন, ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার ফলেই এবার মুখ খুললেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা