শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাজার জিয়ারত করে ফেরার পথে প্রাণ গেলো ৫ জনের

news-image
নরসিংদীতে ট্রাকের ধাকায় একটি মাইক্রোবাসের (হাইয়েস) ৫ যাত্রী নিহত হয়েছেন। তারা সবাই একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। এ সময় আহত হয়েছেন মাইক্রোবাসটির আরও ৯ যাত্রী। শনিবার (১৯ জুন) রাত ১২টার দিকে মাধবদী থানার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাটপাড়া সাকুরার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাধবদী থানার ওসি সৈয়দ উদ্দিন বিষয়টি নিশ্চিত করছেন। তিনি জানান, এ দুর্ঘটনায় নিহতরা হলেন, মুক্তি আক্তার (৩০) ও তাঁর ছেলে সাদিকুল (৮); রুবি আক্তার (৪০) ও তাঁর মেয়ে রাহিমা (৩) এবং রোকেয়া আক্তার (৫২)।  তারা সবাই একই পরিবারের সদস্য।

আহতরা হলেন, সাইমা (১২), ইসরাত জাহান (৮), সামসুন্নাহার (৬০), শারমিন (৩৫), রাজিয়া (৪০), আ. রশিদ (৪০) ও কাজীমুদ্দীন (৫২)। তাদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের বাড়ি ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার জিরাব এলাকায়।

নিহতদের স্বজনদের বরাতে ওসি সৈয়দ উদ্দিন জানান, সিলেটে মাজার জিয়ারত শেষে ১৪ জন যাত্রী একটি হাইয়েস মাইক্রোবাসে সাভারের আশুলিয়ার জিরাবো ফিরছিলেন। মাইক্রোবাসটি নরসিংদীর পাঁচদোনার ভাটপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির এক পাশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মাইক্রোবাসটির এক নারী যাত্রী ও এক শিশুর মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা মাইক্রোবাসটির আহত যাত্রীদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে আরও এক শিশু এবং ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে আরও দুই নারীর মৃত্যু হয়। বাকি আহতদের রাতেই নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসদুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করলেও ট্রাক চালক পালিয়ে গেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও ট্রাকটি আটক করে হেফাজতে রেখেছে। এ ব্যাপারে মামলা দায়ারের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা