রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় সাত জুয়াড়ি আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের রানীরপাড়া গ্রাম থেকে সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোনাতলা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নেতৃত্বে গত বৃহস্পতিবার (১৭ মে) জুয়া খেলার সময় ৯ হাজার ২শ’ ৩০ টাকাসহ জুয়াড়িদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের খেতাবেরপাড়া গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে আমির হোসেন (৫৫), মৃত ওমেদ আলী সরদারের ছেলে হারুন অর রশিদ (৫২), মৃত কছিম উদ্দিনের ছেলে লাবু মিয়া (৪০), নুর মন্ডলের ছেলে রিপন সরকার (৩৫), আমির হোসেনের ছেলে শিলু মিয়া (৩৮), দক্ষিণ রানীরপাড়া গ্রামের আজগর আলীর ছেলে নয়ন মিয়া (৩৪) ও নামাজখালী গ্রামের শ্যামল ঘোষের ছেলে চঞ্চল (৩৫)।

জুয়া আইনে মামলা দিয়ে তাদের গতকাল শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা।