,

আবু ত্ব-হার সন্ধানের পর যা বললেন উচ্ছ্বসিত তারকা ক্রিকেটাররা

news-image

অনলাইন ডেস্ক : নিখোঁজের আটদিন পর আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে তার রংপুরের বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। তার সন্ধান পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার, একইসঙ্গে তারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সোহরাওয়ার্দী শুভ। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও মুহিত উদ্ধার। স্থানীয় এক টিভি চ্যানেলকে জানিয়েছে তার পরিবার।’

ইসলামী এই বক্তার একটি ছবি আপলোড করে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন লিখেছেন, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ বাংলাদেশ প্রশাসনকে। এ নিয়ে সাবেক অধিনায়ক ও তারকা ওপেনার শাহরিয়ার নাফিস লিখেছেন, তাকে পাওয়া গিয়েছে। সে ফিরেছে।

এছাড়া জাতীয় দলের আরেক ক্রিকেটার সাব্বির রহমান লিখেছেন, আলহামদুলিল্লাহ, আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ভাই বাসায় ফিরেছেন। উল্লেখ্য, গত ১০ জুন রংপুর থেকে ঢাকায় আসার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের