রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওবায়দুল কাদের সাহেব আমাকে বহিষ্কার করতে পারবে না: কাদের মির্জা

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, দল থেকে আমাকে বহিষ্কার করবে না- এটা যারা বলে তারা ঠিক নয়। ওবায়দুল কাদের সাহেব আমাকে বহিষ্কার করতে পারবে না।

মঙ্গলবার (১৫ জুন) বিকেল ৪টার দিকে বসুরহাট পৌরসভা হলরুমে এক সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় কাদের মির্জা বলেন, নেত্রীর সহযোগিতায়, নেত্রীর ছায়ায় আজকে আমি বেঁচে আছি। সবাই আমার বিরুদ্ধে লেগেছে কেন? সাহস করে সত্য কথা বলেছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কাদের মির্জা ঘোষিত পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহীদুর রহমান তুহিন প্রমূখ।

উল্লেখ্য, প্রতিপক্ষের অনুসারীদের গ্রেফতারের দাবিতে আগামীকাল বুধবার (১৬ জুন) কোম্পানীগঞ্জে কাদের মির্জা ঘোষিত অবরোধ কর্মসূচি চলবে। এর আগে, সোমবার (১৪ জুন) সকাল পৌনে ৯টায় বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে তিনি এ অবরোধের ঘোষণা দেন।