,

জিম্বাবুয়েতে লকডাউন, শঙ্কায় বাংলাদেশ সিরিজ

news-image

স্পোর্টস ডেস্ক : করোনার প্রকোপ বাড়তে থাকায় জিম্বাবুয়েতে নতুন করে লকডাউন দিয়েছে দেশটির সরকার। সকল ধরণের ক্রীড়া কার্যক্রম বন্ধের অংশ হিসেবে জিম্বাবুয়ে-এ ও সাউথ আফ্রিকা-এ দলের মধ্যেকার আনঅফিশিয়াল টেস্ট ম্যাচটিও বাতিল করা হয়েছে। জিম্বাবুয়ে ক্রিকেট এক টুইট বার্তায় জানায় দেশটিতে লকডাউনের কারণে সকল ক্রিকেট ম্যাচ স্থগিত করা হয়েছে।

লকডাউনের কারণে শঙ্কায় পড়েছে আসন্ন জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজও। এই মাসের শেষে ডিপিএলের পর ২৯ অথবা ৩০ জুন জিম্বাবুয়েতে যাওয়ার কথা বাংলাদেশ দলের।

তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনে আশাবাদী দেশটির ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আশ্বস্ত করেছে তারা। সোমবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর সঙ্গে আমার কথা হয়েছে। তাদের সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে। তবে আয়োজনের ব্যাপারে জিম্বাবুয়ে আশাবাদী। সরকারের সঙ্গে কথা বলছে জিম্বাবুয়ে বোর্ড। আন্তর্জাতিক সিরিজটা আয়োজনে ওরা আত্মবিশ্বাসী।’

যেসব আন্তর্জাতিক সিরিজের ব্যাপারে জিম্বাবুয়ে ক্রিকেট ‘প্রতিজ্ঞাবদ্ধ’, সেগুলোর প্রস্তুতিও চালিয়ে যাওয়ার আবেদন করেছে তারা। এ মাসের শেষদিকে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা বাংলাদেশের। বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট বলেছে, ‘এই অনুরোধ করা হলেও ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং আমাদের সকলের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়টি সবার আগে’।

জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা