শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার আসছেন প্রধানমন্ত্রী

news-image

ডেস্ক রির্পোট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় দফায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে আসছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তার আসার কথা রয়েছে। এর আগে গত বছরের ১৩ মার্চ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করেন। ওই সময় মন্ত্রণালয়কে ৯ দফা নির্দেশনা দেন তিনি। ওইনির্দেশনাগুলোর বাস্তবায়নযোগ্য অগ্রগতি পর্যালোচনা করতেই প্রধানমন্ত্রী আবার আসছেন বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অফিসার শরিফ আহম্মেদ অপু জানান, বৃহস্পতিবার মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমসহ অধিদফতরের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার দুপুরে গিয়ে দেখা যায়, সচিবালয়ের ৮ নম্বর ভবনটির দেয়ালে রং করার কাজে ব্যস্ত মিস্ত্রীরা। মালি ব্যস্ত স্বল্প পরিসরের বাগানের গাছপালা থেকে মরা পাতা পরিষ্কারে। প্রতিটি ফ্লোরে রাখা হচ্ছে ফুলের টব। প্রধানমন্ত্রীর জন্য সভা কক্ষটির সামনেও রাখা হয়েছে হরেক রকমের ফুলগাছ।