বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে সেতু ভেঙে ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের কোন্ডলা ও সুলতানপুর গ্রামের কাটাখালের উপর নির্মিত কাঠের সেতুটি দীর্ঘ আট মাস ধরে ভেঙে পড়ে রয়েছে।

রাতের আঁধারে ইঞ্চিন চালিত ট্রলারের ধাক্কায় ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে খালের দু’পাড়ের ১০ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ পড়েছে চরম ভোগান্তির মধ্যে। যাতায়াতের বিকল্প ব্যবস্থা না থাকায় কোন্ডলা ও সুলতানপুর গ্রামের বাসিন্দারা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এ সেতুটি পার হচ্ছেন। ফলে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন নারী ও শিশুরা। এমন অবস্থায় সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

স্থানীয়রা জানায়, দীর্ঘ আট মাস ধরে খাটাখালের উপর নির্মিত এ সেতুটি ভেঙে পড়ার কারণে যাতায়াতের সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন কোন্ডলা ও সুলতানপুর গ্রামের বাসিন্দারা। এছাড়াও খালের দু’পাড়ের কোন্ডলা, সুলতানপুর, নওয়াপাড়া, পাতিলাখালী, তালেশ্বর, নাটইখালী, খাসবাটি, ভাটশালা, বানিয়াগাতি ও চরগ্রামের প্রায় ১৫ হাজার মানুষ দুর্ভোগে পড়েছে। এ সেতুটি পাড় হতে গিয়ে আহত হয়েছেন অনেকে।
সুলতানপুর গ্রামের বাসিন্দা আছমা বেগম বলেন, ‘এই সাত-আট মাস ধরে এই সেতুটা ভেঙে পড়ে আছে। এই সুলতানপুর ও কোন্ডলা মানুষ যাতায়াতে অনেক কষ্ট হয়, আমরা বাচ্চা নিয়ে যাতায়াত করতি পারি না। অনেকে জানিয়েও কোনো সমাধান হয়নি।’

বাগেরহাট বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর বলেন, ‘কোন্ডলা ও সুলতানপুরের মধ্যে সংযোগস্থাপনকারী সেতুটি দীর্ঘদিন ধরে এই অবস্থায় রয়েছে। আমাদের সদর আসনের এমপিকে বিষয়টি আমরা জানিয়েছি। তিনি আন্তরিকতার সাথে বিষয়টি গ্রহণ করেছেন। আমরা আশা করছি দ্রুতই বিষয়টির সমাধান হবে।’

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলাম বলেন, ‘বিষয়টি সেতুটির জেলা পরিষদে জানানো হয়েছে। আশা করছি শীঘ্রই সেতুটি সংস্কারের কাজ শুরু হবে।’

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা