,

মোহামেডানের হ্যাটট্রিক হার

news-image

স্পোর্টস ডেস্ক : আবারো ব্যর্থ সাকিব আল হাসান। ব্যাট হাতে শূন্য রানে আউট হওয়ার পর বল হাতেও উইকেটশূন্য থাকলেন। দলের সবচেয়ে সেরা তারকার বিবর্ণ দিনে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি হ্যাটট্রিক হারের স্বাদ পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। অথচ প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছিল দলটি।

বৃহস্পতিবার লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে ৯ উইকেটে হারে মোহামেডান।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে মোহামেডান। রূপগঞ্জের বোলারদের তোপে ২০ ওভারে ৯ উইকেটে ১১৩ রানের বেশি করতে পারেনি দলটি। টপ অর্ডারের সবাই ব্যর্থ হন। মাহমুদুল হাসান ০, পারভেজ হোসেন ইমন ১০, শামসুর রহমান ৫, সাকিব আল হাসান ০, নাদিফ চৌধুরী ০, ইরফান শুক্কুর ৯ রান করেন।

দলটির হয়ে একাই লড়াই করেছেন সাত নম্বরে নামা শুভাগত হোম। ৩২ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ১টি চার ও ৫টি ছক্কা ছিল।

রূপগঞ্জের সোহাগ গাজী, মোহাম্মদ শহিদ, নাইম ইসলাম ও কাজী অনিক ২টি করে উইকেট নেন।

১১৪ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ১১ বল বাকি থাকতেই মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে রূপগঞ্জ। ওপেনার পিনাক ঘোষ অপরাজিত ৫১, মেহেদি মারুফ ৪১ ও সাব্বির রহমান অপরাজিত ১৪ রান করেন। ম্যাচ সেরা হন রূপগঞ্জের সোহাগ গাজী।

৬ খেলায় ৩ জয় ও ৩ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে মোহামেডান। সমান ম্যাচে ২ জয় ও ৩ হারে ৫ পয়েন্ট নিয়ে দশম স্থানে রূপগঞ্জ।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা