শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আওয়ামী লীগ নেতার মেয়েকে নিয়ে ছাত্রলীগ সভাপতি উধাও

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় স্থানীয় আওয়ামী লীগ সভাপতির মেয়েকে নিয়ে উধাও হয়েছে ছাত্রলীগের সভাপতি। এই নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিকে, মেয়ের সন্ধান চেয়ে বাবা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

গত মঙ্গলবার (৮ জুন) রাতে উপজেলার বেলপুকুর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন গতকাল বুধবার (৯ জুন) বিকালে ভুক্তভোগীর বাবা মেয়েকে উদ্ধারে থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন।

বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি বিষয়টি নিশ্চিত করে বলেন, বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেনের সাথে একই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির কলেজ পড়ুয়া মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রে গত মঙ্গলবার রাতে তারা দুইজন পালিয়ে যায়। পরে মেয়ের সন্ধান চেয়ে ওই মেয়ের বাবা গত বুধবার (৯ জুন) বেলপুকুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, পুলিশ নিখোঁজ ওই মেয়েকে উদ্ধারের চেষ্টা করছে। দেলোয়ার হোসেন ইউপি এলাকার আবদুস সোবহানের ছেলে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা