বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজতের আরও ৪৪ নেতার ব্যাংক হিসাব তলব

news-image

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলাম বাংলাদেশের আরও ৪৪ নেতার ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একটি গোয়েন্দা সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে ব্যাংকিং লেনদেনের এ তথ্য চাওয়া হয়েছে। গত বুধবার সব ব্যাংকে এ-সংক্রান্ত চিঠি পাঠায় বিএফআইইউ। ব্যাংক হিসাব চাওয়া ৪৪ নেতার সবাই সংগঠনটির আগের কমিটিতে ছিলেন।

বিএফআইইউ’র চিঠিতে বলা হয়েছে, এসব ব্যক্তি ও তাদের স্বার্থ-সংশ্নিষ্ট প্রতিষ্ঠানের নামে অতীতে বা বর্তমানে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট পরিচালিত হলে যাবতীয় তথ্য পাঠাতে হবে। হিসাব খোলার ফরম, কেওয়াইসি এবং শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য পাঠাতে হবে।

যাদের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন- জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি খলিলুর রহমান মাদানী, হেফাজতে ইসলামের আগের কমিটির সহ সভাপতি ড. আহমেদ আব্দুল কাদের, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামবাদী, সহ সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম জিলানী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা হারুন ইজহার, তার ছেলে মাওলানা মুসা বিন ইসহাক, যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মনির, সহকারী মহাসচিব ফজলুল করিম কাসেমি ও মাওলানা হাসান জামিল, সহ-অর্থ সম্পাদক আহসান উল্লাহ মাস্টার, সহকারী আন্তর্জাতিক সম্পাদক মাওলানা শোয়াইব আহম্মেদ, সহকারী প্রচার সম্পাদক গাজী ইয়াকুব ওসমানী, মাওলানা কামরুল ইসলাম কাসেমী ও ইনামুল হাসান ফারুকী এবং সদস্য মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ।

এছাড়া ঢাকা মহানগরের আগের কমিটির সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন ও মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, অর্থ সম্পাদক মাওলানা মুফতি মনির হোসাইন কাসেমী, সহকারী অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ আহসান উল্লাহ, যুগ্ম মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সহকারী মহাসচিব মুফতি আজহারুল ইসলাম, সহকারী প্রচার সম্পাদক মাওলানা এহসানুল হক ও সদস্য মাওলানা নুর হোসাইন নুরানীর তথ্য চাওয়া হয়েছে।

তালিকায় আরও রয়েছেন- মুফতি ফজলুল হক আমিনীর নাতি মাওলানা আশরাফ মাহাদী, আগের কমিটির ফরিদপুর জেলা সভাপতি মাওলানা শাহ আকরাম আলী, সাধারণ সম্পাদক মাওলনা মুফতি কামরুজ্জামান, কওমি প্রজন্মের ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক মাওলানা এরশাদ উল্লাহ কাশেমী, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আব্দুর রহিম কাসেমী ও শিক্ষক মাওলানা মুহাসিনুল করিম, মুন্সীগঞ্জের জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার শিক্ষক আবু আম্মার আব্দুল্লাহ ও নায়েবে মুহতামিম ওবায়দুল্লাহ কাসেমী, কিশোরগঞ্জের দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদুল্লাহ জামী, হাটহাজারী উপজেলার আগের কমিটির সাধারণ সম্পাদক জাকারিয়া নোমান কাসেমী, হাটহাজারী পৌর হেফাজতের সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সক্রিয় সমর্থক আহাম্মেদ আলী কাশেমী, মাওলানা মো. মোহসিন মিয়া, মাওলানা জুনাইদ কাসেমী, মাহমুদুল হাসান গুনবী, আলী হাসান উসামা ও মাওলানা জয়নাল আবেদীন বাকাইলী।

এর আগে গত ৩১ মার্চ হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীসহ ২৪ নেতা এবং ৩০টি মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট তলব করে বিএফআইইউ। এদিকে গত রোববার হেফাজতের নতুন কমিটি গঠিত হয়েছে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় সহিংস বিক্ষোভ করেছিল হেফাজতে ইসলাম। তাদের এ সহিংস আন্দোলনের অর্থ জোগান দাতাদের খুঁজছে বিএফআইইউ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা