বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে রাস্তায় কাতরাচ্ছিলেন অন্তঃসত্ত্বা, হাসপাতালে নিল পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ভোররাতে রাস্তার ধারে কাতরাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন এক অন্তঃসত্ত্বা। এ দৃশ্য দেখে এক পথচারী সঙ্গে সঙ্গে পুলিশের জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করেন। এর অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে যায় পুলিশ। তারা ওই নারীকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ফুটফুটে একটি ছেলেসন্তানের জন্ম দেন তিনি।

আজ মঙ্গলবার ভোররাত চারটার দিকে চট্টগ্রাম নগরের হালিশহর বিশ্বরোড কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) সতেজ বড়ুয়া প্রথম আলোকে বলেন, একজন মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বা বিশ্বরোড কাঁচাবাজার এলাকায় কাতরাচ্ছেন বলে খবর আসে। সেখানে গিয়ে জরুরি সেবায় ফোনকারী মোহাম্মদ সুমনসহ অন্যদের সহায়তায় প্রসূতিকে রাস্তা থেকে তুলে ব্র্যাক ম্যাটারনিটি সেন্টারে নেওয়া হয়। সেখানে তিনি ছেলেসন্তান প্রসব করেন।

এসআই সতেজ বড়ুয়া জানান, নবজাতকসহ মায়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য পরে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। নবজাতককে দেখাশোনার জন্য আপাতত স্থানীয় এক দম্পতির কাছে রাখা হয়েছে। মানসিক ভারসাম্যহীন নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মা মানসিক ভারসাম্যহীন হওয়ায় নবজাতকের বিষয়ে করণীয় নির্ধারণে আদালতে আবেদন করা হবে।

চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কৌঁসুলি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাস্তায় কুড়িয়ে পাওয়া কিংবা মানসিক ভারসাম্যহীন কয়েকজন নারীর সন্তানকে লালনপালনের জন্য নিঃসন্তান দম্পতিকে দিয়েছেন আদালত। আবেদন যাচাই-বাছাই করে বিভিন্ন শর্ত দিয়ে আদালত এমন সিদ্ধান্ত দেন। আদালতের নির্দেশে এমন বেশ কয়েকজন শিশু নিঃসন্তান দম্পতির কাছে বেড়ে উঠছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা