বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় হু-হু করে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। ফলে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে মাঠে নেমেছে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। করোনার কঠোর বিধি-নিষেধের ৭ম দিনে মোংলায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিন পৌর এলাকা জুড়ে কঠোর নজরদারি ও টহল দিতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। গত ২৪ ঘণ্টায় মোংলা উপজেলায় নতুন করে আরও ৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়াও উপজেলায় এক সপ্তাহে ১৯৪ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছে ১২৭ জনের। এই অবস্থায় মোংলায় আরও এক সপ্তাহ কঠোর বিধি-নিষেধ বাড়ানো হয়েছে।

এদিকে জেলায় করোনা সংক্রামণ হু-হু করে বেড়ে যাওয়ায় জেলা মনিটরিং কমিটির সভায় বাগেরহাটে ২১ জুন অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব ধরনের প্রচার-প্রচারণা ১০ জুন পর্যন্ত নিষিদ্ধ করা করেছে। জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
অন্যদিকে, আজ শনিবার সকালে করোনায় আক্রান্ত হয়ে জেলার মোরেলগঞ্জ উপজেলার ভাষান্ডা গ্রামের বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ওহাব শেখ (৬৬) ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাতে শরণখোলা উপজেলার নূর ইসলাম হাওলাদার (৭০) মারা এক ব্যক্তি মারা গেছেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা