মিয়ানমারে সেনাবাহিনী ও স্থানীয় গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে নিহত ২০’

news-image

‘অনলাইন ডেস্ক : মিয়ানমারে ফের সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটলো। এবার আইয়ারওয়াদী অঞ্চলের কিয়নপ্যাও জনপদের হ্লেসওয়ে গ্রামে দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২০ জন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন।

আজ শনিবার এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। জানা গেছে, গত দুই মাসের মধ্যে এটি সবচেয়ে বেশি বেসামরিক মৃত্যুর সংখ্যা। এর আগে ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে সেনাবাহিনী ও পুলিশের হাতে প্রায় ৮৪৫ জন নিহত হয়েছে বলে একটি সক্রিয় কর্মী দল দাবি করেছে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। তারপর চার মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনো জান্তা বাহিনী দেশটির পুরো নিয়ন্ত্রণ নিতে পারেনি।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী