,

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : গাজীপুরের সালনায় ঢাকা-রাজশাহী রেলরুটে আম কুড়াতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন, জামালপুরের বাসিন্দা মোতালেবের স্ত্রী মোরশেদা এবং একই জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বেলতলি গ্রামের হেলালের স্ত্রী সাজেদা আক্তার। নিহতরা সম্পর্কে ফুফু-ভাতিজি।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ঝড়বৃষ্টির সময় সালনা টেকিবাড়ি এলাকায় আম কুড়াতে যান মোরশেদা ও সাজেদা আক্তার। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই দুই নারী নিহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পাঁচ দিন আগেই মুর্শেদার সঙ্গে অটোরিকশা চালক মোতালেবের বিয়ে হয়েছিল বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা