,

এক দশকের মধ্যে খাদ্য মূল্য বেড়েছে সর্বোচ্চ : জাতিসংঘ

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী খাদ্যদ্রব্যের দাম প্রায় এক দশকের মধ্যে বৃদ্ধি পেয়ে গত মে মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যা এক বছর আগের চেয়ে ৪০ শতাংশ বেশি বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফাও)।

গতকাল বৃহস্পতিবার ফাও’র খাদ্য মূল্য সূচকে এমনটাই জানিয়েছে। এতে বলা হয়েছে, একটানা ১২ মাস ধরে খাদ্যমূল্য বেড়ে ২০১১ সালের পরে এই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, উদ্ভিজ্জ তেল, চিনি এবং শস্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় সূচকে সর্বোচ্চ বৃদ্ধি হয়েছে।

এর আগে, ২০২০ সালের এপ্রিল থেকে ৪.৮ শতাংশ হারে মূল্য বৃদ্ধি পেয়েছে। ২০১০ সালের অক্টোবরের পর থেকে মূল্য বৃদ্ধির তুলনায় এই হার দ্রুততর এবং ২০২০ সালের মে মাসের তুলনায় ২০২১ সালের মে মাসে মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় ৪০ শতাংশ।
সূচকে গত মে মাসে মূল্যবৃদ্ধি ১২৭.১ পয়েন্টে দাঁড়িয়েছে, যা ২০১১ সালের ফেব্রুয়ারির চেয়ে ৭.৬ শতাংশ বেশি। মূল্য বৃদ্ধি সত্ত্বেও বিশ্বব্যাপী খাদ্য মজুদ ব্যবহারের হার কমে ২৮.১ শতাংশ দাঁড়াতে পারে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের