,

করোনার মধ্যেও গণমাধ্যমকর্মীরা অকুতোভয় : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। এ সময় গণমাধ্যমকর্মীরাও অকুতোভয়ে কাজ করছেন।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তর থেকে অনলাইনে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট (এআইবিডি) লিডারস ওয়েবসামিটে তিনি একথা বলেন। মন্ত্রীপর্যায়ের উদ্বোধনী আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন হাছান মাহমুদ।

মন্ত্রী বলেন, বাংলাদেশ পৃথিবীর সর্বোচ্চ ঘনবসতির দেশ। তা সত্ত্বেও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্বে দেশে করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন। পাশাপাশি তিনি দেশের মানুষের খাদ্য ও কাজেরও কোনো সংকট হতে দেননি। শুধু তাই নয়, গত এক বছরে দেশের মানুষের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে দুই হাজার ২২৭ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। বিশ্বের হাতেগোনা ধনাত্মক জিডিপি প্রবৃদ্ধির ২০টি দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছে।

করোনাকালে দেশের গণমাধ্যমের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, মানুষকে করোনা বিষয়ে সঠিক তথ্য দেওয়া, স্বাস্থ্য সচেতনতা বার্তা প্রচার এবং গুজব রটনা প্রতিহত করতে দেশের মূলধারার গণমাধ্যম বিশাল ভূমিকা রেখে চলেছে এবং সাংবাদিকরা অকুতোভয়ে কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব গণমাধ্যমকর্মীর জন্য বিশেষ সহায়তা চালু রেখেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা